ঘোড়াঘাটে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী কবিরুল ইসলাম প্রধান
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে রয়েছেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও মানবতার উজ্জ্বল নক্ষত্র, গরিবের বন্ধু, পালশা ইউপির তিনবারের সফল চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান। তিনি তার রাজনৈতিক জীবনে জনসেবার কারণে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
অনুসন্ধানে দেখা যায়, উপজেলার ২নং পালশা ইউনিয়নের উন্নয়নের রূপকার হিসেবে সকলেই একত্রিত হয়ে দল-মত নির্বিশেষে কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের পক্ষে। বর্তমানে পালশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কবিরুল ইসলাম প্রধানের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বর্তমানে তার জনপ্রিয়তার গতি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে।
পালশা ইউপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান বলেন, আমি জনগণের ভালোবাসায় সিক্ত। জনগণ আমাকে ভালোবেসে আমার পক্ষে কাজ করছেন। আমাকে যদি জনগণ পুনরায় নির্বাচিত করেন, তাহলে আমি নির্বাচিত হয়ে ২নং পালশা ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো করে পালশা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেব ইউনিয়নবাসীকে।
তিনি আরো বলেন, আমার স্বপ্ন ছিল আমার ইউনিয়নে সকল বঞ্চিত, নিষ্পেষিত অসহায় মানুষের সুখ ও দুঃখের সাথী হয়ে ইউনিয়নবাসীর সেবা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছি আমি। আমি আপনাদের সন্তান আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে পালশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মানোন্নয়নসহ মাদক, জুয়া, সুদ ও ঘুষমুক্ত ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
শাফিন / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied