হোটেল কর্মচারীদের সঙ্গে পার্টি করলেন বিরাট-আনুশকা!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির জন্য ২০২১ সালটা ছিল দুর্দান্ত। এ বছরই নিজেদের প্রথম সন্তান, কন্যা ভামিকার মুখ দেখেন তারা।
মেয়ের জন্মের পর এটাই দুজনের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। বর্তমানে ভারতের সম্প্রতি চলা টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকাতে আছেন এই দম্পতি। সেখানেই নতুন বছরকে স্বাগত জানালেন তারা।
নিজেদের নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করে আনুশকা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে লেখেন, ‘২০২১ আমাকে জীবনের সবচেয়ে বড় খুশি দিয়েছে। তাই মন থেকে ধন্যবাদ জানাই।’ দেখা যাচ্ছে হোটেলে থ্রি টায়ার কেক কাটছেন আনুশকা-বিরাট দম্পতি।
একইসঙ্গে আনুশকা নিজের ইনস্টা স্টোরিতে কিছু ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হোটেলের সকল কর্মচারীদের সঙ্গে বছরের শুরুটা উদযাপন করেন তারা। কেক কাটেন, নাচ করেন, এক ভিডিওতে বিরাটকে সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা যায়।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল