সংবাদ সংগ্রহকালে পাবনায় সন্ত্রাসী বাহিনীর রোষানলে সাংবাদিকরা
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার তথ্য সংগ্রহকালে সন্ত্রাসীদের রোষানলে পড়তে হয় সাংবাদিকদের। এ ঘটনার সূত্র ধরে সন্ত্রাসী বাহিনী নৌকার কর্মী-সমর্থকের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ভীতসন্ত্রস্ত হয়ে এবং মামলার কারণে অনেকে এলাকাছাড়া হওয়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে বহু পরিবার। শুক্রবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত খবর সংগ্রহ করতে ওই এলাকায় যান সংবাদকর্মীরা।
কর্মরত সাংবাদিকরা জানান, আমরা ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব জামুয়া, শেখপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের লোকজন (সন্ত্রাসী বাহিনী) অতর্কিত হামলা করে এবং সাংবাদিকদের সহযোগিতাকারী এক রাজনৈতিক কর্মীকে জোররপূর্বক ধরে নিয়ে যায়। তারা সাংবাদিকদের দীর্ঘক্ষণ গতিরোধ করে তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার ব্যর্থ চেষ্টা করে। তারা আক্রমণাত্মকভাবে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগালিজ করে। সাংবাদিকরা সন্ত্রাসীদের কবল থেকে কোনো রকম প্রাণে বেঁচে যান।
এর আগে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলম প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ কারণে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় পাবনায় কর্মরত সাংবাদিকরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শাফিন / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত