কলকাতা থেকে প্রকাশ পাচ্ছে শানুর বই
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা শানারেই দেবী শানু। অভিনয়ের পাশাপাশি বই লিখেও ভালো সাড়া জাগিয়েছেন। এবার পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রকাশনা সংস্থা অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা উপন্যাস ‘আমার একটা তুই চাই’।
শানু জানিয়েছেন, কলকাতার আসন্ন বইমেলায় আসছে বইটি। সে মেলায় তিনি নিজেও উপস্থিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ বিষয়ে শানু বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি দারুণ উচ্ছ্বসিত। কারণ অবশেষে ওপার বাংলার প্রিয় পাঠকদের সাথে আমার লেখনীর যোগসূত্র ঘটতে যাচ্ছে। এজন্য বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই অভিযান পাবলিশার্স এর প্রকাশক মারুফ হোসেন ভাইকে। আমার উপন্যাসটিকে পশ্চিম বাংলার পাঠকদের জন্য উপযোগী মনে করে তার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণের জন্য।’
অভিযান পাবলিশার্সও নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জানুয়ারির প্রথম দিকেই শানুর লেখা ‘আমার একটা তুই চাই’ পাঠকদের হাতে তুলে দেবেন তারা।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল