কোটালীপাড়ায় নির্বাচনের ৬ দিন পর কেন্দ্রে মিলল ব্যালট বাক্স, কর্মকর্তা লাঞ্ছিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠানের ৬ দিন পরে কেন্দ্রে পাওয়া গেল ব্যালট বাক্স। খবর পেয়ে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বাক্সটি নিতে এলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে। শনিবার (১ জানুয়ারি) উপজেলার কান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোটকেন্দ্র কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৬ দিন পর প্রধান শিক্ষক চিন্ময় বসু বিদ্যালয়টির অফিস কক্ষ খুলে ব্যালট বাক্সটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পরাজিত মেম্বার প্রার্থীদের লোকজন বিদ্যালয় চত্বরে এসে জড়ো হন।
এদিকে, এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তুষার মধু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচনের দিন শুধুমাত্র মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ৬নং ওয়ার্ডের কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলার কাজী মন্টু কলেজের প্রভাষক প্রভাষ চন্দ্র মণ্ডল।
এ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নুরুল হক হাওলাদার ৪৬৯ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক বেপারী পেয়েছেন ৪০৯ ভোট।
মো. ফারুক বেপারী বলেন, প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক হাওলাদারের কাছ থেকে টাকা খেয়ে আমাকে পরাজিত করেছেন। আমি এ ওয়ার্ডে পুরনায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।
প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কারো কাছ থেকে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করেছি। এই ভোটে নুরুল হক হাওলাদার মেম্বার নির্বাচিত হয়েছেন। আমি ভোটকেন্দ্রে ৬টি ব্যালট বাক্স এনেছিলাম। ভোট গণনা শেষে চলে যাওয়ার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে একটি বাক্স ভুলে থেকে যায়। বাক্সটি নিতে এলে পরাজিত মেম্বারদের লোকজন আমাকে মারধর করেন।
জয়ী মেম্বার প্রার্থী নুরুল হক হাওলাদার বলেন, গত ২৬ ডিসেম্বর কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে আমি জয়লাভ করেছি। আমি টাকা-পয়সা দিয়ে কাউকে প্রভাবিত করিনি।
কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম বলেন, কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিসাইডিং অফিসার প্রভাষ চন্দ্র মণ্ডল ও একটি ব্যালট বাক্স উদ্ধার করে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের কাছে পৌঁছে দিয়েছি।
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায় কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২