মাথায় চোট পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন ডু প্লেসি
পিএসএলের ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন ফাফ ডু প্লেসি। এরপর সবার মধ্যেই উৎকণ্ঠা ছিল কেমন আছেন তিনি। সুস্থ আছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। তবে আংশিক স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সুস্থ থাকার বার্তার সঙ্গে নিজেই নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।
শনিবার রাতে আবুধাবিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময়ে মহম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান ফ্যাফ ডু প্লেসি। গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ‘কনকাসন সাবস্টিউট’ বিধি অনুযায়ী ফাফের পরিবর্তে নামানো হয় সাইম আয়ুবকে।
ঘটনাটি ঘটে পেশোয়ার ইনিংসের সপ্তম ওভারে। মূলত হাসনাইনের হাঁটুটা সজোরে মাথায় লাগে ডু প্লেসির। চোট পেয়ে তিনি লুটিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ তিনি এভাবেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করার পর তিনি উঠে দাঁড়ান। তবে চোট এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
এরপর সকলেই ফাফের শারিরীক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন। নিজের টুইটার বার্তায় তিনি লেখেন, ‘আমার পাশে থেকে বার্তা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদ। সুস্থ হয়ে আমি হোটেলে ফিরে এসেছি। বেশ কিছু ঘটনা স্মৃতিতে নেই তাই একটু হতাশ রয়েছি, কিন্তু আমি ভালো আছি। আশা করছি খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসব। অনেক ভালবাসা।’
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ