ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নওগাঁয় আম পাড়া কার্যক্রম উদ্বোধন


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৬:০

দেশে আম উৎপাদনে শীর্ষে থাকা নওগাঁয় শুরু হয়েছে আম পাড়া উৎসব। মঙ্গলবার (২৫ মে) দুপুরে সাপাহার উপজেলায় বরেন্দ্র এগ্রো ফার্মের একটি বাগানে আনুষ্ঠানিকভাবে এ আম পাড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। আম পাড়া উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে উপজেলা সদরের আমচাষী এবং বিপণনকারীদের সঙ্গে প্রশাসনের ‍উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন জাতের আম পাড়া শুরুর সময় বে‍ঁধে দেয়া হয়েছিল। সে মতে গত ২০ মে থেকে আম পাড়া শুরু হওয়ার কথা থাকলেও ঘোষিত সময়ের মধ্যে গাছের আম পরিপক্ক না হওয়ায় সে সময় পিছিয়ে ২৫ মে নির্ধারণ করা হয়।

মতবিনিময় সভা শেষে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ জেলা প্রশাসক মো. হারুনুর-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বরেন্দ্র ফার্মের একটি বাগানে আম পেড়ে আম পাড়া কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া, সাপাহার আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টোর জমিতে প্রতি হেক্টোরে ১৪ মেট্রিক টন হিস‍াবে ৩ ল‍াখ ৬২ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপন্ন হবে এবং জেলায় এবার ১ হাজার ৫০০ কোটি টাকার আম বাণিজ্য হবে বলেও তাদের পরিসংখ্যান প্রকাশ করেছেন।

আমের উৎপাদন ও বিপণনে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

উৎপাদনে শীর্ষে হয়েও ব্র্যান্ডিংয়ে নওগাঁ জেলাকে পিছিলে রাখা হয়েছে বলে আম উৎপাদনকারী ও বিপণনকারীরা তাদের বক্তব্যে বলেছেন। নওগাঁর আম সংগ্রহ করে দেশের চাঁপাই ও রাজশাহীতে নিয়ে গিয়ে তারা তাদের জেলাকে ব্র্যান্ডিং করছেন বলেও এখানকার আমচাষীগণ বলেছেন। নওগাঁ এবারও আম উৎপাদনকারী জেলার মধ্যে দেশের শীর্ষে থাকবে বলেও বক্তাগণ তাদের মত প্রকাশ করেছেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি