বছরের শুরুতেই পাবনায় বই পেল ৪৪ লাখ শিক্ষার্থী
পাবনার সব উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার (১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। প্রথম দিন শনিবার প্রাথমিক ও মাধ্যমিক মিলে ৬ লাখ শিক্ষার্থীর মাঝে ৪৪ লাখ বই বিতরণ করা হয়। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থীর মধ্যে ১৯ লাখ বই এবং মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৩ লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে ২৫ লাখ বই বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পাবনা জিলা স্কুলে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির নতুন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন প্রধান শিক্ষক আব্দুর জাব্বার। এ সময় সহকারি প্রধান শিক্ষক (প্রভাতি) হরিশ চন্দ্র চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (দিবা) হারুনুর রশিদ, সনিয়র শিক্ষক আদ্যনাথ ঘোষ, সিনিয়র শিক্ষক মো. খুরশিদ আলম মিলন, সিনিয়র শিক্ষক মো. আবু সাইদ মিয়া, সিনিয়র শিক্ষক মেহের সুলতানা, সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক সেকেন্দার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা এসব বই বিতরণের সংখ্যা জানিয়ে বলেন, জেলায় বছরের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ শিক্ষার্থীর মধ্যে ১৯ লাখ বই বিতরণ করা হয়। তবে পূর্ণাঙ্গ সেট হিসেবে সবাইকে বই দেয়া হয়নি।
জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন জানান, জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। এদের জন্য বই বরাদ্দ রয়েছে ৪৫ লাখ ৯৭ হাজার ৫০৩টি। প্রথম দিনে শতকরা ৭৭ ভাগ বই বিতরণ করা হয়। বাকি বই ১৩ জানুয়ারি মধ্যে বিতরণ করা হবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন। তবে পূর্ণাঙ্গ সেট সব শ্রেণির শিক্ষার্থীরা পায়নি বলে শহরের কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন।
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিনিধিকে জানিয়েছে, তারা পূর্ণাঙ্গ সেট পায়নি। পরবর্তিতে পাবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
শহরের একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ সেট দেখা যায়নি। তাদের বাকি বইগুলো পরে দেয়া হবে বলে শিক্ষকরা জানিয়েছেন বলে ওই শিক্ষার্থী জানায়।
শাফিন / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত