পাবনায় সমাজসেবা দিবসে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সব ভাতা’ প্রতিপাদ্যে পাবনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক সমাজসেবা দিবসে মুজিববর্ষ উপলক্ষে অসহায়-দুস্থদের মাঝে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদ আমিন উদ্দিন স্টোডিয়ামে জেলার ৭২০ জনের মাঝে ১ হাজার করে মোট ৭ লাখ ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সদস্য সাংবাদিক আব্দুল মতীন খান, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট।
এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক খন্দকার সারওয়ার হোসেন, সহকারী পরিচালক আশাফুদ্দৌলা, সমাজসেবা অফিসার শারমিন জাহান রিতা, প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, আইলা সমাজকল্যাণ সংগঠনের আওয়াল কবির জয়, প্রতিশ্রুতির প্রতিনিধি মনির হোসেন, আসিয়াবের প্রতিনিধি আব্দুস সামাদ, হিজড়া জনগোষ্ঠীর পক্ষে মিতুল প্রমুখ।
অনুষ্ঠনে বক্তারা বলেন, টেকসই উন্নয়নে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সার্বিক সহযোগিতা করতে সরকার নানান কর্মসূচি নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই অনুদান। পাবনায় ১ লাখ ৫৭ হাজার মানুষকে ১১০ কোটি ভাতা দেয়া হয়। শেখ হাসিনার সরকার দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সার্বিক সহযোগিতায় সচেষ্ট রয়েছে।
শাফিন / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত