নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রয়াত সুশান্ত!
শিরোনামটি পড়ে এক মুহূর্তের জন্য চমকে যেতে পারেন বলিউডপ্রেমীরা। যার মৃত্যুর দেড় বছর পেরিয়ে গেছে, তিনি কীভাবে শুভেচ্ছা জানাবেন! এই অবাক করা কাণ্ড ঘটেছে বলিউডের অকাল প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতকে ঘিরে। নতুন বছর উপলক্ষে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।
তাতে লেখা রয়েছে, ‘সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবকিছুর সেরাটা পান সবাই।’
পোস্টটি দেখে মুহূর্তের জন্য হার্টবিট থেমে যেতে পারে সুশান্তের ভক্তদের। কিন্তু এরপরই বিষয়টির রহস্য ভেদ হয়েছে। লেখা রয়েছে, ‘আমি শ্বেতা সিং কীর্তি। ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
অর্থাৎ সুশান্তের পেজ থেকে শুভেচ্ছাটি জানিয়েছেন তার বোন শ্বেতা। এর আগেও এমনটা করেছিলেন তিনি। গত বছরের আগস্টে হঠাৎ সুশান্তের ফেসবুক পেজের প্রোফাইল ছবি পরিবর্তন হয়। যেটা দেখে হতভম্ব হয়ে যায় সবাই। এটা কীভাবে সম্ভব! পরে শ্বেতা জানান, তার ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য তিনিই পেজটি পরিচালনা করছেন।
উল্লেখ্য, বলিউডে অল্প সময়েই সবার মন জয় করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। উপহার দিয়েছিলেন ‘কাই পো চে’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিছোরে’র মতো সিনেমা।
২০২০ সালের ১৪ জুন আচমকা পৃথিবী ছেড়ে উড়াল দেন সুশান্ত। মুম্বাইয়ে তার আবাসন থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত মরদেহ। পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, সুশান্ত আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর রহস্য এখনো উদঘাটন হয়নি। মামলার তদন্ত আজো চলমান রয়েছে।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল