ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে গাঁজাসহ আটক ১


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১০:৯
নড়াইল পৌরসভাধীন আশ্রম বস্তি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামিকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রোববার (২ জানুয়ারি) রাতে সাগর দাস (৪৪) নামে ওই ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। সাগর দাস পৌরসভার কুড়িগ্রামের মৃত বসন্ত দাসের ছেলে।
 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আব্দুস সালাম, সহকারী উপ-পরির্দশক (এএসআই) মো. নাজিম, এএসআই প্রতাপ, এএসআই মো. আশিক ও ফোর্সসহ নড়াইল পৌরসভার আশ্রম বস্তি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী সাগর দাসকে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করাকালে তার বাড়ি থেকে আটক করে এবং তার দেখানো মতে বাজারের ব্যাগের মধ্যে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করে।
 
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা