বলিউড কাঁপাতে আসছেন আল্লু অর্জুন
তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ভক্ত সংখ্যা অগুন্তি। শুধু যে দক্ষিণের মানুষজন তার ভক্ত তা কিন্তু নয়, পুরো ভারতজুড়ে আল্লু অর্জুনের নামে গোটা সিনেমা হল কাঁপতে পারে। নতুন কোনো সিনেমা রিলিজ হলেই হলের সামনে লাগামছাড়া ভিড় আর দর্শকদের উন্মাদনা।
এর আগে বহুবার বলিউডের প্রশংসা করতে শোনা গিয়েছে তাকে – কিন্তু খোদ কবে হিন্দি ছবির ময়দানে নামছেন তিনি? এবার খোলসা করেছেন নিজেই।
সূত্র অনুযায়ী, অভিনেতা বলেন– একবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে সুযোগ পেয়েছেন তবে তাকে আকর্ষণ করতে পারে এমন স্ক্রিপ্ট মেলেনি। তবে খুব শিগগিরই– বলিউডে পা রাখবেন আশা করছেন অভিনেতা। তার বক্তব্য অনেক সাহসের প্রয়োজন– নতুন একটি জগতে কাজ করতে গেলে ঝুঁকিও থাকবে, তবে দর্শকদের ভালোবাসা থাকলে নিশ্চই ভাববেন তিনি।
দুই দশকের ওপর কাটিয়ে ফেলেছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে। তারপরেও হিন্দি সিনেমাতে নিজেকে একইভাবে তুলে ধরতে চান বলেই জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘নায়কের চরিত্রে শুধু আমিই থাকব এবং দ্বিতীয় কোনো বড় তারকাকে একই সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে বলা উচিত নয়। এটি সিনেমার নির্মাতারাও ভালো করে জানেন।’ তার মতামত এটি চলচ্চিত্রের ক্ষতি করে।
উল্লেখ্য, তার অভিনীত ছবি পুষ্পা দ্যা রাইজ সুপার ডুপার হিট হিসেবে বক্স অফিসে জায়গা করে নিয়েছে। বিশ্বের দরবারে ৩০০ কোটির ওপর ব্যবসা করেছে। দ্বিতীয় কোনো অভিনেতার সঙ্গে হিন্দি ছবিতে ক্যামিও করবেন না বলেই জানিয়েছে আল্লু অর্জুন।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল