পোশাক কারখানায় খোলা বাজারে খাদ্য সামগ্রী বিক্রি শুরু
গাজীপুরে তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের সহযোগীতা করতে প্রথমবারের মতো কারখানায় খোলা বাজারে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। গতকাল কোনাবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
কারখানার পরিচালক এইচটিএম কাদের নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ। করোনা মহামারীতে শ্রমিকদের সহায়তা করতে এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক ন্যায্য মূল্যে ৫ কেজি আটা ও চাল কিনতে পারবেন।জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, এই কর্মসূচি সফলতার উপর নির্ভর করে জেলার অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যে খোলা বাজারে খাদ্য সামগ্রী বিক্রি করার কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied