ভোলায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় নৌকার প্রার্থী মোহাম্মদ সরোয়ার্দীর নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ আসবাবপত্র পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) রাতে পূর্ব ইলিশায় এ ঘটনা ঘটে।
পূর্ব ইলিশার নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ সরোয়ার্দী জানান, আমার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ছোটন আমার নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, আমার নেতা তোফায়েল আহমেদের ছবি ভাংচুরসহ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। আমার প্রতিপক্ষ প্রার্থী নির্বাচনের পরিবেশকে অশান্ত করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
পূর্ব ইলিশার স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন জানান, আমার প্রতিপক্ষ প্রার্থী নিজে হত্যা করেও আমাকে ফাঁসাতে পারে, আমি এ বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। অফিস ভাংচুর তো একটা সামন্য ঘটনা, সে নিজে নিজের অফিস ভাংচুর করে আমার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ষড়যন্ত্র করছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সর্দার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নৌকা মার্কার অফিস ভাংচুরের যে ঘটনা ঘটেছে, তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান