নাচোলে ১৪৪ ধারা জারি, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা গেছে, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খানের নেতৃত্বে আজ সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। অপরদিকে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সময়ে একই স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মানববন্ধন ও সভার আহ্বান করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহমেদ সংঘর্ষের আশঙ্কায় নাচোল বাজার মোড়, ডাকবাংলো চত্বর, উপজেলা পরিষদ চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
সকাল থেকে মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে মানববন্ধন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়। সকাল থেকে বাসস্ট্যান্ড মোড় এলাকাসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাফিন / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied