ইসলামবাগ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মেয়রের সহযোগিতা প্রদানের ঘোষণা
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ইসলামবাগ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সোমবার ১৪ জুন দুপুরে ইসলামবাগ বস্তিতে বসবাসরত ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় মেয়র ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহযোগিতা প্রদানের ঘোষণা দেন। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি যদি দুর্ঘটনাস্থলে পৌছাতে পারতো তবে ক্ষয়ক্ষতি আরো কম হতো। রাস্তার অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি দূরে রাখতে হয়েছে। আমাদের নিজেদের স্বার্থে রাস্তার জন্য জায়গা ছাড়ার মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হবিবুর রহমান হবি, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১২ জুন শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীরর ১৮নং ওয়ার্ড পাটগুদাম হাজী কাসেম আলী কলেজ মাঠ সংলগ্ন স্থানে গড়ে ওঠা অবৈধ বস্তিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আকষ্মিক অগ্নিকাণ্ড সংগঠিত হলে প্রায় ৯টি ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এমএসএম / এমএসএম
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান