দোহারে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়
ঢাকা জেলার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে দোহার উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দোহারের সকল স্কুলের এসএসসি ২০২১ রেজাল্টের আনুপাতিক হার বিশ্লেষণ করেন এবং রেজাল্ট অনুযায়ী পুরষ্কার বিতরন করেন। এ সময় যেসব স্কুলের রেজাল্ট খারাপ সেসব স্কুলের শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি প্রতিটি স্কুলে শিক্ষক কাউন্সিল করার আহ্বান জানান।
২০২১ সালের এসএসসির রেজাল্টে দোহার উপজেলায় প্রথম স্থান অধিকার করে ড্যাফোডিলস হাই স্কুল।
সভা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০-এর সেরা বক্তা পুরস্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। ২০২০-এর সেরা বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন মো. আল-আমিন হোসেন, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
জামান / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত