ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে জটিল রোগে আক্রান্তদের মাঝে সাড়ে ৩৭ লাখ টাকার অনুদান প্রদান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-১-২০২২ বিকাল ৭:৫৮
মানিকগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ক্যান্সার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৭৫ জনকে ৫০ হাজার টাকা করে ৩৭ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসুস্থ রোগীদের মাঝে এ অনুদান প্রদান করে জেলা সমাজ সেবা অধিদফতর। সেই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে ৮২ জনকে সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সিনিয়র এএসপি নাসির মল্লিক, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল বাতেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লাভলী আক্তার, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, শহর সমাজ সেবা কর্মকর্তা মেহেদী মাসুদ, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ