ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগকে আ’লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৫:২
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগকে জেলা আ’লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।
 
জেলা আ’লীগের আয়োজনে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এ্যাড. নাসিরুল ইসলাম নাসির, উপ প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম চয়ন, মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, ডা: আফরিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে আ’লীগের পক্ষ থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৩টি অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করেন আ’লীগের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়