৭৪ পাউন্ডের কেক কেটে নানা আয়োজনে পিরোজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭৪ পাউন্ডের কেক কেটেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান খালেক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
র্যালি শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময় নিহত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মো. মিজানুর রহমান।
শাফিন / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত