ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারি'তে 'বৈজ্ঞানিক প্রতিবেদন রচনা এবং উপস্থাপনা' প্রশিক্ষণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৫:৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সোমবার থেকে শুরু হলো ৪ দিন ব্যাপী বিজ্ঞানীদের গবেষণা ফাউন্ডেশন বৃদ্ধির মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বৈজ্ঞানিক প্রতিবেদন রচনা ও উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ। প্রশিক্ষণটিতে বিভিন্ন ডিসিপ্লিনের বৈজ্ঞানিক কর্মকর্তা পর্যায়ের ৩০ জন অপেক্ষাকৃত তরুণ বিজ্ঞানী অংশ গ্রহণ করেন।
 
বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান ও পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম। 
কৃষি বিজ্ঞানীরা যাতে গবেষণার ফলাফল সঠিক ভাবে রিপোর্ট আকারে উপস্থাপন করতে পারে, দেশী ও বিদেশী জার্নালে প্রকাশ করার জ্ঞান লাভের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নের নীতি নির্ধারণীতে সহায়তা করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃষি বিজ্ঞানীদের গবেষণার তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে পারে, তা বিবেচনায় রেখে কোর্সটির আউট লাইন ঠিক করা হয়েছে বলে কো-অর্ডিনেটর বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান মত প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত