ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের সহায়তায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে নৌকার প্রার্থী ও সমর্থকদের হামলা


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৫:২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের সহায়তায় স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেনের বাড়িতে ঢুকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও অকথ্য ভাষায় গালাগালি করেছেন নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিব, তার বাবা সেলিম মোল্লা ও তার সমর্থকরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কামারঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
 
হামলায়  অটোরিকসা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাব্বির হোসেন আহত হন। এ সময় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পেট্রোল ডিউটিতে থাকা সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা ও তার সঙ্গীয় ফোর্স নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে হামলায় সহায়তা করেন। এছাড়াও ওসি শফিক সাব্বির হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তারের হুমকি দেন। 
 
স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেন বলেন, নৌকার প্রার্থী রাজিব তার কর্মী-সমর্থক ও পুলিশ নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালিয়েছে। তারা আমার ছেলে ও বাড়ির মহিলাদের লাঞ্ছিত করেছে। আমি পুলিশের কাছে সহযোগিতা চাইলে আমাকে উল্টো গ্রেফতারের হুমকি দেয়। আমি এখন নিরাপত্তা ঝুঁকিতে আছি।
 
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মো. রাজিবুল হাসান রাজীব বলেন, আমার চাচাতো ভাই ছানোয়ার সাব্বিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে মারধর করে আহত করেছে। পরে আমি পুলিশ নিয়ে তাকে উদ্ধার করেছি। সে এখন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 
স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার সময় সহযোগিতার বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম মোল্লা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আপনারা লোকাল থানার ওসির সঙ্গে কথা বলুন।
 
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
 
এ প্রসঙ্গে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত