ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে জাতীয় পার্টির চার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৫:৬

ময়মনসিংহে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে চার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি দিবস পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, ময়মনসিংহের মাটি জাতীয় পার্টির ঘাটি, জাতীয় পাটি একটি সুশৃঙ্খল দল। জাতীয় পার্টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জাতীয় পার্টি দেশ ও জনগণের কথা ভাবেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারার পিছনে জাতীয় পার্টির অবদান অপরিসীম। তিনি আরও বলেন, ময়মনসিংহ অষ্টম বিভাগে আত্ব প্রকাশ ঘটেছে যার অবদান বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এর। তিনি বেগম রওশন এরশাদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের প্রতি দোয়া কামনা চেয়েছেন।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব ফখরুল ইমাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ , জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব জসিম উদ্দিন ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার কেআর ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু মোঃ মুসা সরকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম তপন প্রমুখ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সোহরাব উদ্দিন খান, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী তালুকদার, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লাল মিয়া লাল্টু, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন- জেলা মহানগর উপজেলা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সেলিম ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

এ সময় মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আফজাল হোসেন হারুন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক প্রিন্স দুলাল, মহানগর জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক চন্দন কুমার পাল, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. বাদশা মিয়া, জাতীয় যুব সংহতি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, জাতীয় ছাত্র সমাজরের সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন বিল্লাল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিকসহ জাতীয় পার্টির মহানগর, সদর, সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি