‘চাচ্ছিলাম একটা উইকেট পড়ুক, তাই চান্স নিয়েছি’
দ্বিতীয়, তৃতীয়দিনের মত চতুর্থ দিনটাও বেশ ভালো কেটেছে বাংলাদেশের। বলা যায় স্বপ্নের মত একটি দিন কাটলো মাউন্ট মঙ্গানুইয়ে। ১৩৬ রানেই ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দিন শেষ হয়েছে কিউইদের ৫ উইকেটে ১৪৭ রান দিয়ে।
তবে, সব ভালোর পেছনে কিছু খারাপ খবর থাকেই। সেটা হলো, বাংলাদেশ দলের আর কোনো রিভিউ বাকি নেই। আজই চারটি রিভিউ নিয়েছে মুমিনুল হকরা। এর মধ্যে কেবল একটিতে সফল হয়েছে। বাকি তিনটিতে হলো ব্যর্থ। পঞ্চম দিন এই রিভিউ না থাকার বিষয়টি বাংলাদেশকে হয়তো ভোগাতে পারেও।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রিভিউ নিয়ে দলের ব্যাটার লিটন দাসের কাছে জানতে চাওয়া হয়। তবে এটা নিয়ে তারা এতটা চিন্তিত না বলে জানান লিটন। তিনি বলেন, ‘আসলে এটা নিয়ে আমরা ওভার এক্সাইটেড না। প্রথমটার কথাই বলি, আমি যখন রিভিউ নিলাম, আমি পেছনে ছিলাম। আমার মনে হয়েছে কনফার্ম আউট। কিন্তু নেয়ার পর সেটি লস হল। দ্বিতীয়টা আমরা নেয়ার পর সফল হয়েছিলাম। কনওয়ের উইকেট। ওটাতে কিন্তু সাদমান, মিরাজ, শান্ত, রাব্বি, যতগুলা প্লেয়ার সামনে ছিল, তাদের কল ছিল। আমি পেছনে থাকায় বুঝতে পারিনি ইনার এজ হয়েছিল।’
লিটনের মন্তব্য রিভিউ নিলে সফল হতেও পারি, নাও হতে পারি। এটা হয়। তিনি বলেন, ‘এটা হয় অনেক সময়, আপনি রিভিউতে সফল হবেন, কখনো হবেন না। পরেরটায় মিরাজ কনফিডেন্ট ছিল বিষয়টা নিয়ে। আমরা তাকে ব্যাক করেছি। কারণ প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব ফিডব্যাক নেয়া। আমরা সেগুলো নেই। অনেক কিছু আমি পেছন থেকে বুঝতে পারি না। লাস্ট কল যেটা ছিল, তাসকিনের। সে অনেকটা শিওর ছিল যে বুতে লেগেছে। আমি পেছন থেকে বুঝতে পারছিলাম না। আমারা তো চাচ্ছিলাম একটা উইকেট পড়ুক। এই জন্যই আমরা চান্স নিয়েছি।’
শাফিন / শাফিন
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল
মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’