এক ঘণ্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অন্তিম পর্বে এসে পড়েছে। লিগ পর্ব শেষে এক দিন বিরতি দিয়ে আগামীকাল প্লে-অফ শুরু হচ্ছে। প্লে-অফের তিন ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হলেও বদলে গেছে ফাইনালের সময়।
মিরপুর শেরেবাংলায় ২৩ জানুয়ারি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আগের সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। বিপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্তও নিয়েছে যে শুধু ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকছে। প্লে-অফের বাকি তিন ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে।
মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা গত ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেছিলেন। এক দিন খেলা বয়কটের কারণে সেদিন রাতেই ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছিল বিসিবি। লিগ পর্বের ম্যাচের পাশাপাশি প্লে-অফের সূচিও বিসিবি বদলে দিয়েছিল।
প্লে-অফের প্রথম দুই ম্যাচ হবে আগামীকাল। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে এলিমিনেটরের রংপুর রাইডার্স-সিলেট টাইটানস ম্যাচ। সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের ভিআইপি টিকিট পাবে। পরশু সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দলকে পরের দিনই মাঠে নামতে হচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ২৩ জানুয়ারি ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের বিপক্ষে।
মিরপুরে গতকাল ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিপিএলের লিগ পর্ব। চট্টগ্রাম ৪২ রানে হারলেও পয়েন্ট টেবিলের দুইয়েই আছে। চট্টগ্রাম, রংপুর রাইডার্স দুই দলেরই পয়েন্ট ১২। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। দুই ও তিনে থাকা চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্সের নেট রানরেট +০.৪৯৭ ও +০.২২০। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ পয়েন্ট নিয়ে চারে সিলেট টাইটানস।
Aminur / Aminur
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন