ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ওকসের শেষ বলে ছক্কায় রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে সিলেট


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২০-১-২০২৬ রাত ৮:৭

এক বলে দরকার ছয় রান ক্রিস ওকসের শেষ বলে ছক্কায় রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে সিলেট। ফাইনাল থেকে এবার মাত্র এক ধাপ দূরে মিরাজের দল। 
 মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে নিয়ে মাঠে নামা সিলেট শুরুতেই পায় সাফল্য। ওকস-খালেদরা দাঁড়াতেই দেননি রংপুরের ব্যাটারদের। 
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর দলীয় ২৯ রানের মধ্যেই হারিয়ে ফেলে তাওহীদ হৃদয়, ডেভিড মালান, অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্সকে। চারজনই ফেরেন এক অঙ্কের ঘরে, সম্মিলিত রান ছিল ১৭! এরপর খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ৩০ রান করে খুশদিল সাজঘরে ফেরেন, হাঁকান তিনটি ছক্কা। এরপর রিয়াদের সাথে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান।
তবে সোহান শেষপর্যন্ত জ্বলে উঠতে পারেননি। রিয়াদ দুটি করে চার-ছক্কায় ২৬ বলে ৩৩ রান করলেও সোহান ২৪ বলে ১৮ রান করে ক্ষান্ত হন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান দাঁড়ায় রংপুরের সংগ্রহ।
সিলেটের ঘরের ছেলে খালেদ আহমেদ একাই শিকার করেন চারটি উইকেট, তাও মাত্র ১৫ রান খরচ করে। উজ্জ্বল ছিলেন ক্রিস ওকসও। মাত্র ১৫ রান দিয়ে পান জোড়া উইকেট। নাসুম আহমেদও ২ উইকেট পান মাত্র ১২ রানের বিনিময়ে। 
জবাব দিতে নেমে দলীয় ২ রানেই তৌফিক খানকে হারিয়ে ফেলে সিলেট। এরপর পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে দলের হাল ধরে রাখলেও তার বিদায়ে আবারো খেই হারায় সিলেট। আরিফুল ইসলাম ১৮ বলে ১৭ ও আফিফ হোসেন ধ্রুব ৯ বলে ৩ রান করে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ ও বিদেশি ক্রিকেটার স্যাম বিলিংস। দুজনের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ধীরে ধীরে লক্ষ্যের দিকে পা বাড়ায় সিলেট টাইটান্স।
তবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য ধুঁকতে হয়েছে মিরাজ-বিলিংসদের। ২৩ বলে ১৮ রান করে মিরাজ বিদায় নিলে আবারো সিলেট চাপে পড়ে। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। ১৯তম ওভারে এসেই ৪০ বলে ২৯ রান করা বিলিংসকে আউট করেন মুস্তাফিজ। ফাহিম আশরাফের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। সেই ওভারে মঈন আলীকে ফেরান সাজঘরে। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। ক্রিস ওকস শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সিলেটকে। 

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!