জীবন বাঁচাতে আত্মগোপনে যুবক
ভালোবাসাই যেখানে ডেকে আনলো জীবনের সর্বনাশ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের পুঁঠিয়া কান্দির বাসিন্দা শ্রীকৃষ্ণ মাঝি এবং অনিতা রাণী মাঝির সন্তান অংকুর মাঝি।শৈশব পেড়িয়ে যৌবনে পদার্পণের পড়ে যৌবনের জোয়ারে ভাসতে ভাসতে কূল খুঁজে পায় এক লাস্যময়ীর কাছে। শ্রীমতী, মায়াবীনি, সুহাসীনি, নামের সাথে যতো বিশেষণই দিবেন সবটাই যেনো কম মনে হবে অংকুরের কাছে। একই ইউনিয়নের মালত কান্দি নামে ভিন্ন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে নীলার সঙ্গে অংকুর জড়িয়ে পরেন প্রেমের সম্পর্কে। এতো সৌন্দর্যের পড়েও নাকি ছিলো অংকুরের মানসিকতার সাথে দারুণ মিল।
তাইতো ওরা একে অন্যকে হৃদয়ে আলিঙ্গন করে নেয় সহজেই।সৌন্দর্য মণ্ডিত এই সম্পর্ক তখনই নরকের বার্তা নিয়ে আসে অংকুরের কাছে যখন তাদের সম্পর্কের কথা জানাজানি হয়।অংকুর একজন সাধারণ হিন্দু পরিবার মধ্যবিও পরিবারের সন্তান। কিন্তু তার প্রেমিকা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রভাবশালী ব্যাক্তি মোশারফ মাদবর এর মেয়ে।
তবে অংকুর এবং তার প্রেমিকার একে অন্যকে ভালোবাসার ঐ নিদারুণ চিত্র যেনো মানে না কোনো আইন, মানে না ধর্মীয় বিভেদ আর মানতে চায় না কোনো ধরণের নিষেধাজ্ঞা। ওরা যেকোনো মূল্যে একে অপরকে চায় জীবন সঙ্গী হিসেবে। তাদের এই সম্পর্কের কথা জানাজানি হলে অংকুর ও তার পরিবার কে হুমকি দেয় নীলার ভাই শান্ত মাদবর এবং কোনো ভাবেই যেনো অংকুর আর নীলার সাথে দেখা না করে সেই ব্যাপারেও দিয়ে যায় কড়া নিষেধাজ্ঞা।
কিন্তু প্রেমিক অংকুর এবং তার প্রেমিকা নীলা যেনো বিংশ শতাব্দীর লাইলি- মজনু।ওরা যেকোনো মূল্য একে অন্যকে চায়। এমনকি নিজের জীবনের পরোয়া না করেও।এমতাবস্থায় গত ৪ জানুয়ারি ২০২২ ইং তারিখে রোজ মঙ্গলবার অংকুর ও তার প্রেমিকা নীলা লুকিয়ে দেখা করে। এবং একই সময়ে অনেকটা হাতেনাতে ধরা পড়ে ঐ দুই যুবক-যুবতী।
ফলশ্রুতিতে অংকুরকে বেধড়ক মারধর করে নীলার ভাই শান্ত মাদবর ও তাদের লোকেরা।এমনকি দেশীয় অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্য ও আঘাত করে বলেও অভিযোগ ভুক্তভোগীর পরিবারের । মারতে মারতে এক সময় অংকুর অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে ফেলে রেখে নীলাকে নিয়ে বাসায় চলে যায় তার ভাই শান্ত মাদবর।
এরপরে অংকুরকে অবচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। জানা যায় ছুরির আঘাতে অংকুরের হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত জখম হয়।
ঘনটা তখনও থেমে থাকেনি এই প্রেমিক-প্রেমিকার।অংকুর নিজের প্রাণের ভয়ে তার প্রেমিকাকে উপেক্ষা করতে চাইলেও তার প্রেমিকা নীলা বারবার সুযোগ পেলেই ছুটে আসতে চায় অংকুরের কাছে।যার জন্য আবারো হুমকির মুখে পড়ে অংকুর এবং তার পরিবার।
শুধু তাই নয় অংকুরকে কাছে পেলে সবার সামনে খুন করবে বলেও নাকি হুমকি দিয়েছেন নীলার বাবা মোশারফ মাদবর।
আতঙ্কিত হয়ে আইনের আশ্রয় নিতেও যেনো ভরসা পাচ্ছে না এই ভুক্তভোগী পরিবার। তাই প্রাণ বাঁচাতে আত্মগোপনে রয়েছেন প্রেমিক অংকুর।
তবে প্রেমিকা নীলা ও তার পরিবারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই অংকুর পরিবারের। তারা নিজেদের জীবন কে সহজ করতে চায়। এবং ঝামেলা মুক্ত এবং আতঙ্ক মুক্ত জীবন চায়। সংখ্যা লঘু সাধারণ হিন্দু পরিবারের হয়ে কোনো ভাবেই ঝামেলায় জরাতে চায় না কোনো সম্ভ্রান্ত পরিবারের সাথে।
জামান / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা