ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ভোলায় ১২ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ২:৪৪

ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ। এদিকে অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। 

৩০নং বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার রুজিনা আকতার জানান, জীবনে প্রথম ভোট শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে দিতে পারলাম। কেউ বাধা দেয়নি। ওই কেন্দ্রে ভোট দিতে আসা মো. কামাল (৬০) জানান, ভোটের আগে অনেক ভয়ভীতি দেখালেও দীর্ঘদিন পর আজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আমরা সব সময় এ রকম নির্বাচন দেখতে চাই।
 
জেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

শাফিন / জামান

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ