ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু কাল


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৩:৫৬
জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা ইজতেমা বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে। তিন দিনব্যাপী এবারের ইজতেমা পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীরে আউলিয়ার ঘাট এলাকায় আয়োজন করা হয়েছে।
 
ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত পাঁচ দিন যাব‍ৎ দেড় শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। আগামী শনিবার (৮ জানুয়ারি)  দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা।
 
ইজতেমায় অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছেন। ইজতেমায় মাওলানা মো. বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকা থেকে ৬ এবং ভারতীয় ৩ জনসহ ৯ জনের একটি জামাত অংশগ্রহণ করছে।
 
জেলার এ ইজতেমার দায়িত্বে থাকা জিম্মাদার জানান, বাংলাদেশ ও ভারত থেকে আসা তবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ‍ইমানি বয়ান পেশ করবেন।
 
ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এমনিতে কোনো সমস্যা নেই। তবে আমরা অবশ্যই সহযোগিতা করব।

শাফিন / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়