নিয়ামতপুরের ৮ ইউনিয়নে ৫০৯ জনের মনোনয়নপত্র জমা
দলীয় প্রতীকে আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ প্রার্থী । এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৮ জন ভোটযুদ্ধে নামার প্রাথমিক প্রস্তুতির কথা জানান দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, উপজেলার হাজিনগর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- আব্দুর রাজ্জাক (আ’লীগ) আমিনুল ইসলাম, (বিএনপি) শহিদুল ইসলাম (স্বতন্ত্র), আবুল বাশার (স্বতন্ত্র), মিনহাজুল হক (স্বতন্ত্র)। একই সঙ্গে সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চন্দননগর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- খালেকুজ্জামান তোতা (আ’লীগ), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), বদিউজ্জামান (স্বতন্ত্র), বদিউজ্জামান (স্বতন্ত্র), গৌতম চন্দ্র বর্মন (স্বতন্ত্র), জাকারিয়া (স্বতন্ত্র), আব্দুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী আসনে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাবিচা ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- আলহাজ ওবাইদুল হক (আ’লীগ), শরিফুল ইসলাম (স্বতন্ত্র), জামশেদ আলী (স্বতন্ত্র), আব্দুল বারী (স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), জসিম উদ্দিন (স্বতন্ত্র), মকবুল হোসেন (স্বতন্ত্র), জহিরুল ইসলাম (স্বতন্ত্র), আব্দুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৪ ও সাধারণ সদস্য ৪৩।
নিয়ামতপুর সদর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- আলহাজ বজলুর রহমান নঈম (আ’লীগ), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), আমিনুর রহমান (স্বতন্ত্র), একরামুল হক (স্বতন্ত্র), আব্দুর রহমান (বিএনপি), শামীম রেজা চৌধুরী (বিএনপি), রায়হান কবির (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৬ ও সাধারণ সদস্য ৪৫।
রসুলপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- মোতালেব হোসেন বাবর ( আ’লীগ), সাজ্জাদ আলী (বিএনপি), আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র), মাহমুদ আলম (স্বতন্ত্র), মোশারফ হোসেন (স্বতন্ত্র), একরামুল হক (স্বতন্ত্র), বাবুল আক্তার (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১২ ও সাধারণ সদস্য ৪৪।
পাড়ইল ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন সৈয়দ মুজিব গেন্দা (আ’লীগ), মঞ্জুর রহমান (বিএনপি), মাইনুল ইসলাম মিনু (স্বতন্ত্র), মনিজরুজ্জামান শেখ পলাশ (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), শফিউদ্দিন আহমেদ (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য ৪৪।
শ্রীমন্তপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- রফিকুল ইসলাম (আ’লীগ), এ কে এম খলিলুর রহমান (বিএনপি), আল মামুন হক (জামায়াত)। সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য ৪১।
বাহাদুরপুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- মামুনুর রশিদ (আ’লীগ), ইমরান হোসেন ( বিএনপি), আ. করিম (স্বতন্ত্র), ফজলুর রহমান (স্বতন্ত্র), এরশাদুল হক (স্বতন্ত্র), আবু তালেব (স্বতন্ত্র), রঞ্জু রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১২ ও সাধারণ সদস্য ৪৫।
নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান জানান, জমা পড়া মনোনয়নপত্র ৬ জানুয়ারি বৃহস্পতিবার বাছাই করা হবে। বিছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৪ জানুয়ারি বৈধ প্রার্থীদের মাঝে দলীয় এবং স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
শাফিন / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied