ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৫-১-২০২২ বিকাল ৫:৩৬
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় উন্নয়ন সহযোগী ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন প্রসপারিটি প্রকল্পের আওতায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বড় গাবুয়া দাখিল মাদ্রাসায় মাসব্যাপী প্রশিক্ষণে গোলখালী ইউনিয়নের অতিদরিদ্র পরিারের মোট ২৫ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীর হাতে নগদ অর্থ ও ‍একটি করে সেলাই মেশিন তুলে দেয়া হয়। 
 
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রসপারিটি প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান, কারিগরি কর্মকর্তা লাভলীহুড রিয়াজ মাহমুদ, সহকারী কারিগরি কর্মকর্তা-লাভলীহুড আবুল বাশার, হিসাব কর্মকর্তা মো. মনির হোসনে প্রমুখ। 
 
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ নভেম্বর শুরু হয়ে গতকাল ৪ জানুয়ারি প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিচালক (কমিউনিটি ফাইন্যান্স কর্মসূচি), ওয়েভ ফাউন্ডেশন ও উপ-পরিচালক, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন।

শাফিন / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা