ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

পরিচালক কাজী হায়াৎ আইসিইউতে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ বিকাল ৬:৩০

জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।

তিনি লিখেছেন, ‘চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমীন।’

এরআগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। অবস্থার অবনতি হওয়ার কারণে তখন ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে।

কাজী হায়াৎ পরিচালিত সবশেষ সিনেমা ‘জয় বাংলা’। এ সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে। এর আগে মুক্তি পেয়েছে তার পরিচালিত ৫০তম সিনেমা ‘বীর’।

উল্লেখ্য, ‘দ্য ফাদার’ সিনেমার মধ্য দিয়ে ১৯৭৯ সালে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। এরপর তার হাতে নির্মিত হয়েছে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’সহ অনেক জনপ্রিয় সিনেমা।

শাফিন / শাফিন

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী