ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে লাথি মেরে কোমরের হাড় ভেঙে দেয়ার অভিযোগ


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৫:৩০

আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে লাথি মেরে কোমরের হাড় ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে।

সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানায় ওসি (তদন্ত) বুলবুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় রবিবার রাতে শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান চলছে। শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে বন্ধুদের সাথে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশি যুবক সহিদুল ইসলাম তাকে পাঁকা আম দেয়ার কথা বলে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। ঘরের ভিতর শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করায় ধর্ষণে ব্যর্থ হয়ে তার কোমরে লাথি দেয় সহিদুল। যায়। পর শিশুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে গিয়ে সব খুলে বলে তার মায়ের কাছে। পরে শিশুটির পরিবার এ নিয়ে প্রতিবাদ করলে তাদের ভিটে ছাড়ার হুমকি দেয়  অভিযুক্ত সহিদুলের পরিবার।

হুমকি-ভয়ে শুক্রবার শিশুটিকে হাসপাতালে নিতে না পেরে পরদিন গোপনে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশুটিকে । সেখানে অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।শিশুটির বাবা খয়বর হোসেন জানান, আমার বাচ্চা মেয়েক এমন নির্যাতন করলো এটা মেনে নেওয়ার মত নয়। আমি এর বিচার চাই।জেলা হাসপাতালের (আরএমও) ডা. হারুন-অর-রশিদ বলেন, শিশুটির কোমরের একটি হাড় ভেঙে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এব্যাপারে থানায় মামলা হয়েছে আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল