ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে নৌকার ভরাডুবি


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১১:৪১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৪ জন, নৌকা প্রতীকে ১ জন চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রে প্রর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।
 
পঞ্চম ধাপের নির্বাচনে বাগজানা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক আনারস প্রতীকে ভোট পান ৭৪৪২। তার নিকটতম বাংলাদেশ আ’লীগের নৌকার প্রার্থী জামাত আলী মণ্ডল পান ৫৫৪৯ ভোট। ধরঞ্জীতে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার আনোয়ারুল হোসেন চৌধুরী ৬৭১২ ভোট পেলেও নিকটতম নৌকার প্রার্থী গোলাম মোস্তফা ৫৩৪৩ ভোট পান। আয়মারসুলপুর আনারসের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মিলটন পান ৯০৭৯ ভোট, তার নিকটতম নৌকার জাহিদুল আলম বেনু ৮৩৫৮ ভোট পান। আটাপুরে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আবু সালেহ মো. সামছুল আরেফিন পান ৭২৮২ ভোট, নিকটতম নৌকার জাহিনুর রহমান ৪৯৬৫ ভোট পান। মোহাম্মদপুর নৌকার প্রার্থী এসএম রবিউল আলম চৌধুরী পিন্টু পান ৯০৭৯ ভোট এবং নিকটতম চশমা মার্কার স্বতন্ত্রপ্রার্থী আবু রায়হান পান ৫৫৬৯ ভোট। বাগজানা ইউনিয়ন পরিষদের আগামী ৫ বছরের জন্য নাজমুল হক, ধরঞ্জীতে আনোয়ারুল হোসেন, আয়মারসুলপুর মামুনুর রশিদ মিলটন, আটাপুর আবু চৌধুরী ও মোহাম্মদপুর রবিউল আলম পিন্টু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারী-পুরুষ মোট ১ লাখ ৫ হাজার ৪৭২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। জনপ্রতিনিধি হতে ভোটের মাঠে চেয়ারম্যান ২৩ জন, সংরক্ষিত আসনে মহিলা ৭৩ জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ১৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার