ঘন কুয়াশা : সাড়ে ৯ ঘণ্ট বন্ধ থাকার পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা নৌরুটে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। নদী পারের অপেক্ষায় ৬ শতাধিক ট্রাকের বহর এখন গ্রামের ভেতর। ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কাজিরহাট ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি কাজিরহাট ঘাট এলাকা থেকে কয়েকটি গ্রাম ছাড়িয়ে চলে গেছে। ফলে ফেরি পার হতে ট্রাকচালকদের ঘাট এলাকায় এসে ৪ থেকে ৭ দিন করে অপেক্ষায় থাকতে হচ্ছে।
জানা যায়, এ নৌরুটে চলাচলরত দুটি ফেরি ক্যামিলী ও কদম চলাচল করছে। প্রতিটিতে ৬টির বেশি ট্রাক যায় না। তাও আবার মাঝেমধ্যে একটি ফেরি বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে কাজিরহাটঘাট টিএস আবুল কাউয়ম এ তথ্য জানান।
খুলনা থেকে আসা সিলেটগামী ট্র্রাকের চালক ইদ্রিস আলী জানান, তিনি গত সোমবার বিকেল ৪টার দিকে কাজিরহাট ঘাটে আসেন। কিন্তু ঘাটে যানজটের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি।
বিআইডব্লিউটিসির কাজিরহাট ঘাটের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান জানান, এ নৌরুটে বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশা, ফেরি স্বল্পতা ও গত প্রায় দুই সপ্তাহ ধরে ট্রাকের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়েছে।
শাফিন / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত