ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য : শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র প্রধান


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১১:৪৬

পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান শহরের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংশ্লিষ্ট কাউন্সিলরদের মাধ্যমে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পাবনা পৌরসভার পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন ওয়ার্ডে সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে কি-না তারও সার্বক্ষণিক খোঁজখবর রাখেন তিনি। 

শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারীকালে তিনি অসহায়-কর্মহীন মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তার মাধ্যমে জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের পাশাপাশি আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য মন্তব্য করে তিনি দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণকালে কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, অন্যান্য কর্মকর্তাগণসহ স্থানীয় আওয়ামী লীগ  নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়