গজারিয়ায় ইউপি নির্বাচনে বিজয়ী যারা
গতকাল বুধবার (৫ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন ছিল চোখে পড়া মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তা, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিণীর সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম সুষ্ঠু পরিবেশ রক্ষায় মাঠে কাজ করে।
উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা যায়, ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষনা করা হয়। এতে উপজেলার ৭ টি ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে ৩ জন গজারিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ শফি, ইমামপুর ইউনিয়নে হাফিজুজ্জামান খান জিতু, গুয়াগাছিয়া ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন মটর সাইকেল প্রতিকে ভবেরচর ইউনিয়নে ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন, হোসেন্দী ইউনিয়নে হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন, বালুয়াকান্দি ইউনিয়নে শহিদুজ্জামান জুয়েল সরকার এবং ঘোড়া প্রতিকে টেঙ্গারচর ইউনিয়নে কামরুল হাছান ফরাজী কে বেসরকারি বিজয়ী ঘোষণা হয়েছে।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান