ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জ ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ১:৫২

বাগেরহাটের মোড়েলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বৌলপুর সম্মিলনী উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
শুক্রবার হোগলাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. মফিজুল হকের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উপদেষ্টা ও খুলনা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মনিরুজ্জামান মনির। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও হোগলাপাশা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ, বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. ফিরোজ হাওলাদার, সম্মিলনী উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর বন্ধু সরকার প্রমূখ। অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত ছিলেন সংস্থার প্রধান পরিচালক আমেরিকা প্রবাসী মো. ফারুক হাওলাদার।
 সম্মিলনি স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হায়দারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক খান আবুল বাশার। অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জনের মধ্যে প্রথম স্থান অধিকারকারী আবির হোসেনকে নগদ ৮ হাজার, দ্বিতীয় স্থান অধিকারকারী মোসা. ফাতেমাতুজ্জোহরাকে ৭ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী মোসা. নুসরাত জাহানকে ৬ হাজার টাকা এবং ১৭ জনের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও যাতায়াত সম্মানি প্রদানসহ উপস্থিত শিক্ষক ও অভিবাবকদের হাতে ২০২২সালের একটি নতুন ডায়েরী তুলে দেয়া হয়। উল্লেখ্য, এ দিন সকাল ১০টায় ফাতেমা হোসাইন ফাউন্ডেশন অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলারা হোগলাপাশা ও রামচন্দ্রপুর ইউনিয়নের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত