ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিদেশ ফেরত ব্যক্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে বেড়ায় সংষর্ষে নিহত ১


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ৪:৩৮

পাবনার বেড়ায় টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত: ১০ জন আহত হয়েছে। বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে  শুক্রবার (০৭ জানুয়ারি ) সকালে উপজেলার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তি হলেন-ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে তোতা ব্যাপারী (৬০)। 
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় দেড় বছর আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন। 
আহতদের মধ্যে সাতজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে বিকেল ৪টার দিকে ওসি জানান। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়