পবিপ্রবি রোভার স্কাউটের সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষা কর্মসূচি বাস্তবায়ন
আজ ৭ ই জানুয়ারি সকাল ১০ টা থেকে দেশের অন্যতম সমুদ্র সৈকত সাগর কন্যা নামে খেত কুয়াকাটা সমুদ্র সৈকতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল-ইন রোভার পরিবেশ রক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেন। এ সময়ে তারা জনসচেতনতামূলক র্যালি, হ্যান্ড বিল বিতরণ এবং বিচ ক্লিনিং সহ জনসচেতনতায় আলোচনা সভার আয়োজন করেন! কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার চেয়ারম্যান এস.এম রকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হোসেন হাওলাদার পটুয়াখালী জেলা রোভার কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সমুদ্র আমাদের সম্পদ এটা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। এমন কর্মসূচি বাস্তবায়নে আমি আমার রোভারের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যেকোনো দুর্যোগে এভাবেই রোভারের উপস্থিতি সবাই প্রত্যাশা করে। আশকরি ভবিষ্যতেও আমাদের রোভার এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সোচ্চার থাকবে।সভাপতির বক্তৃতায় কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক পবিপ্রবি রোভার ও পটুয়াখালী জেলা রোভারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সবাইকে সমুদ্র রক্ষায় সকল প্রকার বর্জ্য ও আবর্জনা সমুদ্রে না পেলে যথাস্থানে রাখার আহবান জানান।উক্ত কর্মসূচি পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভারের সম্পাদক মোহাম্মদ আবু হানিফ।
কুয়াকাটার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার তার বক্তব্যে বলেন "আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অনেক কাজ করেছি। আমার টিম সব সময় সোচ্চার থাকে। এখন বিচ আগের চেয়ে অনেক নিরাপদ। দেশবাসীর উদ্দেশ্য বলবো আপনারা আসেন! আপনারা এসে দেখে যান আমরা কতটা উন্নয়ন করেছি।
আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল ইন রোভারকে ধন্যবাদ জানাই, তারা এতো সুন্দর একটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। আশাকরি এর মাধ্যমে মানুষ আরো সচেতন হবে।"
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
Link Copied