ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১১:২৫

কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলোমান সোলু। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় বিশেষ বিমানযোগে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ তু‌র্কি দূতাবা‌সের এক কর্মকর্তা জানান, তুর‌স্কের স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ৮টায় বি‌শেষ বিমা‌নে কক্সবাজার বিমানবন্দ‌রে পৌঁ‌ছে‌ছেন। সেখান থে‌কে তি‌নি কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নের উ‌দ্দে‌শে রওনা ক‌রেন।

জানা যায়, ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন সুলোমান। তিনি উখিয়ার ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন শে‌ষে দুপুর আড়াইটার দি‌কে ঢাকায় পৌঁছা‌বেন সোলু। ঢাকায় পৌঁ‌ছে ধানম‌ন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃ‌তি জাদুঘর প‌রিদর্শনে যা‌বেন তি‌নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফরে এসেছেন। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। রাতেই ঢাকা ত্যাগ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার