যেভাবে আইসোলেশনে নিজেকে ভালো রাখছেন শুভশ্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামী রাজ চক্রবর্তীও করোনায় আক্রান্ত। সন্তান ইউভানকে ছেড়ে তারা এখন আইসোলেশনে আছেন। সেখানে কীভাবে নিজেকে হাসিখুশি রাখতে হয়, সেই বার্তাই দিয়েছেন শুভশ্রী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজ তার সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে সাদা কুর্তা-পাজামা পরে ধ্যান করতে দেখা যায় অভিনেত্রীকে। শুক্রবার আরও একটি ভিডিওতে শুভশ্রীকে ছেলে ইউভানের সঙ্গে ভিডিও কলে কথা বলতে শোনা যায়।
মা হওয়ার পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমবারও সন্তানের থেকে দূরে ছিলেন। দ্বিতীয়বারে স্বামীর সঙ্গে একসঙ্গে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে তার পায়ে চোট লেগেছিল। ইউভান কিন্তু তার মায়ের পাশেই ছিল। ছেলের মুখ দেখে মনের জোর বাড়িয়েছিলেন অভিনেত্রী। এবারও তাই করছেন, ছেলের সঙ্গে ভিডিও কলে তার ভাষাতেই কথা বলে মন শক্ত করছেন অভিনেত্রী। সেই সঙ্গে এ বার্তাও দিচ্ছেন, কীভাবে পজিটিভ হয়ে আরও পজিটিভ থাকা যায়।
এদিকে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, প্রযোজক রানা সরকারের সঙ্গে নাকি সব ঝামেলার অবসান ঘটেছে। তাই আর অপেক্ষা নয়। শুভ কাজ দ্রুত সেরে ফেলতে চাইছেন প্রযোজক নিজেই। এ প্রসঙ্গে প্রযোজক রানা সরকার বলেন, ‘ধূমকেতু আসবে।’ কিন্তু কবে? রানা জানালেন, এ বছরেই। বললেন, ‘ভায়াকম ১৮-এর জন্য আটকে রয়েছে। তবে সেই সমস্যা দ্রুত মিটিয়ে এ বছরেই আনা হবে ধূমকেতু।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল