সিংগাইরে ছেলের বউকে ধর্ষণচেষ্টা
মানিকগঞ্জের সিংগাইরে ফাঁকা বাড়ি পেয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্বশুর ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোন্নাফ (৪৫)। তিনি দুই সন্তানের জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
ভিকটিম বলেন, গত ৫ মাস আগে তার বিয়ে হয়। ওই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই শ্বশুর মোন্নাফ নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতদিন আমি বাড়ির লোকদের মান-সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে গেছি। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে শ্বশুর তার ঘরে ঢোকেন। এ সময় জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার ডাক-চিৎকারে আশপাশের এসে তাকে উদ্ধার করেন।
প্রতিবেশী শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, অভিযুক্ত মোন্নাফের স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় ইতিপূর্বেও ওই ছেলের প্রথম স্ত্রীর সাথে এ রকম আচরণ করায় অতিষ্ঠ হয়ে সে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে চলে যায়। ছেলের দ্বিতীয় স্ত্রীর সাথেও একই আচরণ করায় আমরা মোন্নাফের উপযুক্ত বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, মোন্নাফের বিরুদ্ধে ইতিপূর্বেও পুত্রবধূকে ধর্ষণচেষ্টার কথা শুনেছি। এ রকম ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং শাস্তি দাবি করছি।
অভিযুক্ত মোন্নাফ নিজের দোষ স্বীকার করে এ ঘটনায় লজ্জাবোধ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড