ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রকিব ওয়েলফেয়ারের ঘর পেয়ে খুশি অসহায় আলমগীর


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৬:৩৫

কখনো চায়েরর দোকানের কর্মচারী, কখনো রিকসার প্যাডেল আবার কখনো ফুটপাতে পিঠা বিক্রি করে কোনো রকমে জীবিকা নির্বাহ করছিল। থাকার ঘরটিও ছিল পলিথিন মোড়ানো, বর্ষা মৌসুমে এক রকম নির্ঘুম রাত কাটত পরিবারটির। অর্থের অভাবে থাকার ঘরটিও করতে পারছিল না মেরামত। অনেকের কাছে সাহায্য চেয়েও পায়নি তেমন কিছু। অবশেষে দ্বারস্ত হন ত্রিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডশনের। বিষয়টি জানার পর রকিব ওয়েল ফেয়ার ফাউন্ডশনের সমন্বয়ক মো. মিনহাজ অন্য সদস্যদের সাথে আলোচনা করে ঘটনাস্থল পরিদর্শন করে একটি টিনশেড ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেন।

বলছিলাম ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ৩নং ওয়ার্ডের দিনমজুর অসহায় আলমগীর হোসেন কথা।

চলতি মাসের প্রথম দিকে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ ঘরটি নির্মাণ ও সার্বিক তদারকির জন্য দায়িত্ব প্রদান করা হয় ফাউন্ডেশনের সদস্য মানিক আচার্য্যকে। গত রোববার ঘরটি নির্মাণ কাজ হয়। সোমবার সকালে সহায়-সম্বলহীন আলমগীর হোসেন ও তার পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মরহুম রকিবের পিতা আব্দুর রউফ চাবি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবক আতাউর রহমান শামীম, বাসাস ত্রিশাল শাখার সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল উপজলো দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মনিরুল হক খান, রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম জোবায়ের হোসাইন, সাংবাদিক রুকুনুজ্জামান সরকার রাহাদ, রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সোহান, তপন সাহা, বিরাজ, রোকন, তারেক, হারুনুর রশিদ শিকদার, উজ্জল, মানিক আচার্য্য, গৌতম দে, মোশারফ হোসেন, খোকন, হারেস, সানোয়ার হোসেন, সুজন আচার্য্য, জসিম উদ্দিন, মনোরঞ্জন সরকার, শরীফ, সিফাত আকন্দ প্রমুখ।

আলমগীর হোসনে জানান, দীর্ঘদিন যাবৎ থাকার ঘরের জন্য কষ্ট করে রাতযাপন করে আসছিলাম। এখন থেকে আর এমন কষ্ট হবে না। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে কোনো রকমে জীবনযাপন করলেও একটি ঘর করা সম্ভব ছিল না। রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করেন তিনি।

রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ জানান, ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ৭ নম্বর ঘরটি আজ হস্তান্তর করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সকল সদস্যেরই রয়েছে অবদান। আগামীতে আমরা সমাজিক কর্মকাণ্ডে আরো এগিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করছি। ফাউন্ডেশনের ১০০ ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এমএসএম / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও