ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাত কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু জুলাইয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৬:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) শ্রেণির ভর্তি আবেদন শুরু হবে আগামী জুলাইয়ে। সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

অধ্যাপক আই কে সেলিম বলেন, ‘সাত কলেজের ভর্তি আবেদন জুলাইয়ে শুরু হবে। তবে করোনা পরিস্থিতি ওপর বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতির জন্য সভায় সাত কলেজের স্থগিত পরীক্ষা ও নতুন পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাবি অধিভুক্ত হয় রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। পরের বছর (২০১৮) থেকে ঢাবির তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থী ভর্তি নেয়া হয়। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত