ধামরাইয়ে ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা : থানায় অভিযোগ
ধামরাইয়ে ছাত্রলীগ নেতার ওপর স্থানীয় অবৈধ মাটি ব্যবসায়ী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ নেতা সাব্বির বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি রাধানগর এলাকায় ওয়াজ মাহফিলে যান ওয়াজ শুনতে। তখন মাটি ব্যবসায়ী আরিফ হোসেন তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর করে নিলাফুলা জখম করে। অবৈধ মাটি ব্যবসায়ী আরিফের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে জিআই পাইপ দিয়ে মারধর করে বলে জানান তিনি। এ বিষয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ছাত্রলীগ নেতা সাব্বির।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাটি ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, সাব্বিরের ওপর হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে আমি সাব্বিরকে ডেকে নিয়ে আসি। কিন্তু তাকে আমি মারধর করিনি। এলাকার ছোট ভাইদের সঙ্গে ঝামেলা আছে শুনেছি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা লিখিত অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শাফিন / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied