ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা যেমন কোচ খুঁজছিল, স্ক্যালোনি তেমনই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৫:১১

বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চাওয়ার ইচ্ছেটা তো থাকে সবারই। ম্যানুয়েল লানজিনিও ব্যতিক্রম নন তার। কিন্তু গত বিশ্বকাপের আগে ইনজুরি তার সামনে হয়েছিল বাধার দেওয়াল। খেলতে পারেননি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। 

চলতি বছরই আরও একটি বিশ্বকাপ মাঠে গড়াবে কাতারে। আর্জেন্টিনার এই দলটি দারুণ। কয়েক মাস আগে ২৮ বছরের অপেক্ষা শেষ করে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল তারা। অনেকেই বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন আলবিসেলেস্তেদের।

লানজিনিও এখন আছেন দারুণ ফর্র্মে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে কয়েকদিন আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে করেছেন জোড়া গোল। শোনা যাচ্ছে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের স্কোয়াডে ফিরবেন তিনি। 

টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লানজিনি, ‘আর্জেন্টিনার এমন একটা কোচের অপেক্ষা ছিল অনেকদিনের, এখন যেমন আছে। আপনি দেখবেন জাতীয় দলে এখন ভালো জিনিস হচ্ছে। এখন যেমন জাতীয় দল গঠন করা হয়েছে, এটা আমাকে গর্বিত করে।’

নিজের বিশ্বকাপ খেলার ইচ্ছের কথাও লুকিয়ে রাখেননি আর্জেন্টাইন এই তারকা, ‘ইনজুরি আমােকে রাশিয়া বিশ্বকাপের সুন্দর কিছু থেকে দূরে রেখেছে। কিন্তু গত দেড় বছর ধরে আমার কোনো সমস্যা নেই। আমি সবসময়ই আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চাই।’

শাফিন / শাফিন

সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি

৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শরিফুল

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক