ঝটপট তৈরি করুন চিংড়ির টোস্ট
ঝটপট সুস্বাদু কোনো নাস্তা তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ির টোস্ট। চিংড়ি দিয়ে যেকোনো খাবার তৈরিতেই সময় কম লাগে। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই খাবার তৈরি করতে পারবেন। এটি শিশুর টিফিনে, বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
তৈরি করতে যা লাগবে : পাউরুটি ৬ স্লাইস, ময়দা ১ টে চামচ, চিংড়ি ১/২ কাপ (খোসা ছাড়ানো), তরল দুধ ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, লেবুর খোসা কুচানো ১/২ চা চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো, লবণ পরিমাণমতো, তিল পরিমাণমতো, ডিম ১টি।
যেভাবে তৈরি করবেন : আধা কাপ খোসা ছাড়ানো চিংড়িতে লবণ ও পানি দিয়ে সেদ্ধ করুন। পানি ছেকে চিংড়ির কিমা করে নিন। কিমার সঙ্গে লেবুর কুচানো খোসা মিশিয়ে দিন। এবার ঘি গরম করে ময়দা মিশিয়ে এরসাথে দুধ, চিংড়ির কিমা ও সেদ্ধ পানি মিশিয়ে নিন। এখন মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে সেদ্ধ করে নিন। ঘন হয়ে এলে নামিয়ে কিমা ঠান্ডা করে নিন। পাউরুটির এক পিঠে কিমা মাখিয়ে নিন। এরপর ফেটানো ডিমে কিমা মাখানো পাউরুটি চুবিয়ে তিলে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। ভাজা হলে পছন্দসই সস দিয়ে পরিবেশন করুন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত