পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩
পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পাবনা সদর উপজেলার মাধপুর-তেলটুপি এলাকায় এবং সকাল পৌনে ৮টার দিকে দাপুনিয়া-জোতআদম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুটি ঘটনার বিষয়টি পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) এবং শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৮)।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ভ্যানযোগে দুজন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন। তেলটুপি নামক স্থানে রাস্তার ওপর হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মোমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
অপরদিকে, সকাল পৌনে ৮টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে সাজ্জাদ।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন