ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় নির্বাচনপরবর্তী সহিংসতায় বৃদ্ধ নিহত


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৩:৫৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্বাচনপরবর্তী সহিংসতায় জামাল শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  তিনি উপজেলার হিরণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোহারংক গ্রামের মৃত লেহাজউদ্দিন শেখের ছেলে এবং জয়ী মেম্বার প্রার্থী জাকির দাড়িয়ার সমর্থক।

জানা গেছে, গত বুধবার (৫ জানুয়ারি) উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন বৃহস্পতিবার পরাজিত প্রার্থী মুসা বিশ্বাসের সমর্থকরা জয়ী প্রার্থী জাকির দাড়িয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় জামাল শেখ, জেহাদুল শেখ, মন্টু শেখ, লায়েক শেখ, রিপন শেখ, রেক্সনা বেগম, হাসিবুর শেখ ও সাইয়াদুল ইসলাম আহত হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখানে গুরুতর আহত জামাল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল শেখ মারা যান।

নিহত জামাল শেখের ভাই সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের পরদিন বৃহস্পতিবার পরাজিত মেম্বার প্রার্থী মুসা বিশ্বাস লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। ওই হামলায় আমার ভাই নিহত হয়েছেন।

নবনির্বাচিত ইউপি সদস্য জাকির দাড়িয়া বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতিপক্ষ মুসা বিশ্বাসের লোকজন আমার সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়েছে। তাদের মারধরে জামাল শেখ নামে আমার এক সমর্থক নিহত হয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে জানার জন্য মুসা বিশ্বাসের বাড়িতে গিয়েও তাকে পাওয়া জায়নি। তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, নিহত জামাল শেখের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ